শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেফতার ৬

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

রামপুরা থানার বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে ১৬০ ভরি সোনা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। লুণ্ঠিত স্বর্ণালংকার ও ডাকাত দলের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানিয়েছেন।
সাজ্জাত আলী বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। ১২ দিন পর ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ৬ জনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com