শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ থেকে আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ

আজ থেকে আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ

যুগ-যুগান্তর নিউজ

পাঁচ দফা দাবি আদায়ে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার আজ থেকে বন্ধ থাকবে। এ সময় রোগীদের কোনো ধরনের সেবা দেবেন না চিকিৎসকরা। একইসঙ্গে বন্ধ থাকবে হাসপাতাল ও মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমও।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।  এর আগে, সোমবার (১০ মার্চ) পাঁচ দফাবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ বিশেষ ঘোষণা দেয়। জানা গেছে, ‘ডাক্তার’ পদবি ব্যবহারসংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত রোববার থেকে নতুন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করছেন এবং মেডিকেল কলেজশিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। আগামী ১২ মার্চ এ রায় ঘোষণার তারিখ রয়েছে। এ রায়কে কেন্দ্র করে গতকাল (১০ মার্চ) এই নতুন ঘোষণা দেন তারা।

ঘোষণায় বলা হয়েছে, ১১ মার্চ (আজ) সকাল ৯টা থেকে একাডেমিক শাটডাউন কার্যকর হবে। শিক্ষার্থীরা ওয়ার্ড এবং ক্লাস থেকে বের হয়ে ফ্যাকাল্টি মেম্বার, একাডেমিক এবং প্রশাসনিক হেডসহ (প্রিন্সিপাল, ডিরেক্টর) বিক্ষোভে অংশ নেবেন।

একইসঙ্গে ইন্টার্ন, মিডলেভেল (সিএ, রেজিস্ট্রার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি রেসিডেন্ট, নন-রেসিডেন্ট প্রমুখ) চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সব চিকিৎসক (প্রফেসর পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন। এ সময় আউটডোর এবং সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে।
এ ছাড়া বুধবার (১২ মার্চ) রায় ঘোষণার দিনেও বিশেষ কর্মসূচি দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলমত-নির্বিশেষে সারাদেশের মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক সমাজ একযোগে ‘ঢাকা চল’ মহাসমাবেশে যোগ দেবেন।’

আর এসব কর্মসূচি পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিশেষ ঘোষণায় বলা হয়। বিশেষ ঘোষণায় চিকিৎসক ও শিক্ষার্থীরা বলেন, খুব দ্রুত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করে তাকে সবকিছু বলতে চাই। যদি এই প্রহসনের মামলায় আমরা ন্যায়বিচার না পাই, ডাক্তার সমাজ তীব্র প্রতিরোধ গড়ে তুলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং সে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো-
১. এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এ-সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্যবিরোধী সব রিট ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।

২. ‘রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস বা বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’ এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী সাত কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সব ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইনপ্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com