শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তিতাসের অভিযান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে , জরিমানা আদায়

তিতাসের অভিযান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে , জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক :
তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুরান বাউশিয়া, গজারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ১টি অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করাসহ আনুমানিক ২০ ফুট এমএস পাইপ ও ১৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয়েছে। এই অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১২,০০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার ৭২৫ টাকা (দৈনিক ভিত্তিক)।

মঙ্গলবার (১৮ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ ১৯ মার্চ (বুধবার) তিতাসের জনসংযোগ কর্মকর্তা আলামিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিনে উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ মহোদয়ের নেতৃত্বে ভিজিল্যান্স শাখা (নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) এবং ভিজিল্যান্স শাখা (রূপগঞ্জ ও নরসিংদী) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জোবিঅ-নরসিংদী’র আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচটি সিএনজি গ্রাহক আঙিনা পরিদর্শন করা হয়। তন্মধ্যে ০১টি সিএনজি গ্রাহক এ.এইচ.বি সিএনজি ফিলিং স্টেশন (গ্রাহক সংকেত: ৭৩৬০০০৩২০, ৮৩৬০০০৩২০, ঠিকানা: দক্ষিণ শিবমান্দি, পাঁচদোনা, নরসিংদী)- এর ক্যাপটিভ রানের মিটারটিতে অবৈধ হস্তক্ষেপ পরিলক্ষিত হওয়ায় গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী উভয় রানের গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২২৫টি শিল্প, ১৪৪টি বাণিজ্যিক ও ২৮ হাজার ৮৩টি আবাসিকসহ মোট ২৮ হাজার ৪৫২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৪ হাজার ৯৬২টি বার্নার বিচ্ছিন্নসহ অভিযানসমূহে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com