শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজও ‘খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস ’, বায়ুদূষণে শীর্ষে

আজও ‘খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস ’, বায়ুদূষণে শীর্ষে

যুগ-যুগান্তর ডেস্ক
রাজধানী ঢাকা বিগত কয়েক দিন ধরেই বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায় শীর্ষ দশে অবস্থান করেছে এবং বেশির ভাগ সময় ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।

শনিবারও (২২ মার্চ) ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে এবং ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।

গতকাল শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টা ২৭ মিনিটের রেকর্ড অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থানে ছিল ঢাকা। তার আগের দিন ছিল অষ্টম স্থানে। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে বা বাতাসের গুণমান সূচকে (একিউআই) ঢাকার বায়ুমানে অবনতি হয়ে স্কোর দাঁড়িয়েছে ২২৩-এ, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বলে বায়ুমানের অবনতি হলেও প্রায়শই তালিকার নিচের দিকে চলে আসে ঢাকার অবস্থান। তবে, বেশির ভাগ সময় ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়েই থাকে।

এদিকে, আজ বিশ্বজুড়ে ঢাকা ছাড়া বায়ুদূষণে শীর্ষ ৫ থাকা শহরগুলো হলো যথাক্রমে—পাকিস্তানের লাহোর (১৯২), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১) এবং ভিয়েতনামের হ্যানয় (১৬৯)।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com