শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদ জামাত, থাকবে মিছিল ও মেলার আয়োজন

বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদ জামাত, থাকবে মিছিল ও মেলার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার উপদেষ্টা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সম্মিলিতভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সুলতানি আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।

রোববার (২৩ মার্চ) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদ নতুনভাবে উদযাপিত হোক। শুধু ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদটা কাটুক সমবেতভাবে। উত্তর সিটি করপোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।

জামাত শেষে ঈদকে আরও প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন তিনি বলেন, সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‌্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদ্‌যাপন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com