শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সারাদেশে ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

সারাদেশে ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ও সারাদেশে গণপরিবহন আবার চলাচল শুরু করেছে। ঢাকা মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেনগুলো আজ মঙ্গলবার (১ এপ্রিল) থেকে পুনরায় চলাচল শুরু করেছে।

মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঈদের পূর্বে এক ঘোষণায় জানায়, ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের পর থেকে অন্য দিনগুলোতে স্বাভাবিকভাবেই মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
এর আগে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানান, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগের সব ট্রেনের ডে-অফ বাতিল ছিল এবং ঈদের পর থেকে সেই ডে-অফ আবার কার্যকর করা হবে।

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে, প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।

এছাড়া, মেট্রোরেল প্রথম ট্রিপ হিসেবে সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। মতিঝিল থেকে প্রথম ট্রেনটি সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের দিকে ফিরে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com