শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর কমলাপুর কুমিল্লায় দুই রেলওয়ে কর্মচারীর ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবি

রাজধানীর কমলাপুর কুমিল্লায় দুই রেলওয়ে কর্মচারীর ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বাড়বকুণ্ড সেকশনে কর্তব্যরত অবস্থায় গেটম্যান নাজমুল হাসান ও জালাল উদ্দিনের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।

রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। এছাড়া কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ তারিখে তাদের দুজন সহকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। রেলের শ্রমিকদের জীবন অনিরাপদ। বিপদে পড়লে বা কেউ শ্রমিকদের ওপর হামলা করলে কেউই এগিয়ে আসে না। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শ্রমিকদের কাজ করে যেতে হয়। হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে হামলাকারীরা আরও সুযোগ পাবে। তাই হামলাকারীদের শাস্তি চান তারা।

রেল শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরুল কায়েস পলাশ বলেন, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব প্রতিষ্ঠানের, তাদের এই ব্যর্থতার দায়ে শ্রমিক কর্মক্ষমতা হারাচ্ছে, তার পরিবার অসহায় জীবন যাপন করতে হচ্ছে। অনিরাপদ কর্মস্থলের দায়ে ক্ষতিগ্রস্ত শ্রমিককে ও তার পরিবার ভরণ-পোষণ যেন স্বাভাবিক জীবনযাত্রা মানের হয় তার সম আর্থিক মজুরি দিতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— রেল শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক আহামুদুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com