শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুধু নির্বাচন চায়, ক্ষমতালোভীরা সংস্কার নয় : জামায়াত নেতা শাহজাহান

শুধু নির্বাচন চায়, ক্ষমতালোভীরা সংস্কার নয় : জামায়াত নেতা শাহজাহান

ফেনী জেলা প্রতিনিধি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহ জাহান বলেছেন, আমরা পরিবর্তিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। ইনভেস্টমেন্ট সামিত সম্মেলন হয়েছে। এ সম্মেলন বাংলাদেশের অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়াতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। বর্তমান বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য অন্তবর্তীকালীন সরকার কাজ করছে। কিন্তু আমরা কেউ কেউ তাদেরকে কাজ করতে দিতে চায় না।

তিনি বলেন, শেখ হাসিনান বিচার না করে, মৌলিক সংস্কার না করে আমরা অনেকেই বলছি নির্বাচন নির্বাচন নির্বাচন। অন্তত দু’টি মৌলিক কাজ সম্পন্ন হওয়ার আগে বাংলাদেশের কোনো নাগরিক নির্বাচন চায় না। একটি হচ্ছে সঠিক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সৎ, যোগ্য ও প্রকৃত দেশ গঠনের জন্য কাজ করবে। দ্বিতীয়ত শেখ হাসিনার নেতৃত্বে ১৬ বছর ধরে যেসব অপরাধ হয়েছে। এই শেখ হাসিনার দৃষ্টান্তমূলক আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে হবে। এই দু’টি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। আমরা এমন একটি পদ্ধতি চাই, যেই পদ্ধতি প্রচলন হলে এই দেশে আর কোনো ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে পাচ্ছি। দেশের সব মানুষ তাকে সময় দিতে রাজি, সহযোগিতা করতে রাজি। শুধু ক্ষমতালোভীরাই বাধা সৃষ্টি করছে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফেনী শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফেনী শহরের গ্র্যান্ড সুলতানা কনভেনশন সেন্টারে শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল ভিত্তি ছিল ন্যায় এবং ইনসাফের ওপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। সব বৈষম্য দূর করে নাগরিকদের সম্মান নিশ্চিত করাই ছিল মূল চেতনা। এই চেতনাকেও আস্তে আস্তে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। যেভাবে স্বাধীনতার চেতনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে, সেইভাবে চব্বিশের চেতনাকেও হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে। যারা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন তাদের চিন্তার বাহিরে চিন্তা করে কেউ এদেশে আর বিজয়ী হতে পারবে না।

তিনি বলেন, পুরো রমজানব্যাপী আমরা ইলেক্ট্রিটিসির ভেলকিবাজী দেখিনি, নিত্যা প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে ছিল, আল্লাহ তায়ালা দীর্ঘ ছুটিও মিলিয়ে দিয়েছিল। ছুটিতে মানুষ স্বস্তির সঙ্গে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পেরেছে। সব কিছু মিলিয়ে মানুষ কমেন্ট করেছে স্বস্তির সঙ্গে রোজা রেখেছি। স্বস্তির সঙ্গে আমরা ঈদ করেছি। বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হলে পুরো ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারব। কিন্তু গাঁজায় আমাদের মুসলিম ভাইয়েরা ঈদ উদ্‌যাপন করতে পারেনি। বোমা মেরে তাদের সন্তানদের ক্ষতবিক্ষত লাশ আমরা আকাশে উড়তে দেখেছি। সেখানকার মুজাহিদদেরকে দোলাতে দোলাতে অনেক কষ্ট দিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই- এই ইজরাইলিদের পরিচয় মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ।

ফেনী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসি শুরা সদস্য ও ফেনী-২ আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সাবেক জেলা জামায়াতের আমির একে এম শামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। সমাবেশে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, মিডিয়া সম্পাদক আনম আবদুর রহীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক ভূঞা, ফেনী শহর শিবিরের সভাপতি ওমর ফারুক, জেলা শিবিরের সভাপতি আবু হানিফসহ জেলা ও উপজেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com