শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিমানবন্দর ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

বিমানবন্দর ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় কেএম মনসুর আলী নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের পূর্ব পাশের রেললাইনে ঢাকায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর থানার ওসি জয়নাল আবেদীন।

তিনি জানান, হজ্ব ক্যাম্পে ডিউটি শেষে মনসুর আলীর মোটরসাইকেল নষ্ট হয়। পরে সেটি ঠিক করে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন। কিন্তু খেয়াল করেননি ট্রেন আসছিল। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনসুর আলীর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে নিয়ে দক্ষিণখানের বাউনিয়ায় থাকতেন। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com