শিরোনাম :
মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশজুড়ে বাড়ছে ৩ বিভাগের নদ-নদীর পানি, বন্যা হতে পারে যেসব জেলায়

দেশজুড়ে বাড়ছে ৩ বিভাগের নদ-নদীর পানি, বন্যা হতে পারে যেসব জেলায়

নিজস্বপ্রতিবেদক:

টানা বৃষ্টিতে ৩ বিভাগের নদ-নদীর পানি বাড়ছে। এতে বিপৎসীমা অতিক্রম করে ফেনীসহ দেশের ৬ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শুক্রবার (৩০ মে) এক বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন শঙ্কার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাজু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এই সময় মুহুরী নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এসব নদীর পানি সমতল রোববার (১ জুন) স্থিতিশীল থাকতে পারে এবং সোমবার (২ জুন) কমতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোরাইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এই সময়ে নদীগুলোর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

 

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এছাড়া শনিবার (৩১ মে) পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার পরিলক্ষিত হতে পারে।

অন্যদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বর্তমানে বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী ৩ দিন পর্যন্ত পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

 

এছাড়া বর্তমানে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদ-নদীর পানি সমতল শনিবার (৩১ মে) পর্যন্ত স্থিতিশীল ও পরবর্তী ৪ দিনে (রোববার থেকে বুধবার) বৃদ্ধি পেতে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে গঙ্গা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আর পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পানি সমতল আগামী ৫ দিন পর্যন্ত বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com