শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাবতলীতে ঘরমুখো মানুষের স্রোত, ভাড়া দ্বিগুণ

গাবতলীতে ঘরমুখো মানুষের স্রোত, ভাড়া দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

টানা ছুটি পেয়ে নাড়ির টানে ঢাকা ছাড়ছে কর্মব্যস্ত মানুষ। যার ফলে জনস্রোত নেমেছে দূরপাল্লার বাস কাউন্টার, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে। রাজধানী থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার টার্মিনাল গাবতলীতেও নেমেছে যাত্রীর ঢল। তবে বাস সংকটের কারণে এ টার্মিনালে মিলছে না টিকিট, ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে লোকাল বাসগুলো দ্বিগুণ ভাড়া নিয়ে বিভিন্ন রুটে চলাচল করছে।

যাত্রীদের অভিযোগ, তারা নানা কারণে আগাম টিকিট কাটতে পারেনি, বাস টার্মিনাল থেকে গাড়ি পাওয়ার আশায় এসেছেন। খুব কম সংখ্যক গাড়ি দ্বিগুণ ভাড়ায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে। গলা কাটা ভাড়া নেওয়া হলেও যেন দেখার কেউ নেই।

 

সরেজমিনে আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী বাস টার্মিনালে এমন দৃশ্য দেখা গেছে।

যাত্রীদের চাপে কোনো বাসের টিকিট নেই। সব বাস কাউন্টারের সামনে ‘টিকিট নেই’ লেখা সম্বলিত কাগজ ঝুলানো হয়েছে। তবে আগাম টিকিট না কাটা যাত্রীরা বসে আছেন বিভিন্ন জায়গায়।

টিকিট কেটেও যথাসময়ে দূরপাল্লার বাসের দেখা পাচ্ছেন না অনেক যাত্রী। তাদেরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

নিঝহাত আহমেদ নামের একজন যাত্রী বলেন, আগাম টিকিট কাটা ছিল না। সকাল থেকে বসে আছি বাস নেই। একজন বলল টিকিটের দাম দ্বিগুণ কিন্তু বাস এখনও নেই।

 

বগুড়াগামী যাত্রী রাসেল বলেন, এমনিতে বগুড়ার ভাড়া ৬০০ টাকা কিন্তু আমি এক হাজার টাকা দিয়ে লোকাল বাসের টিকিট কেটেছি।

এদিকে গাবতলী টার্মিনাল এলাকায় যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী। তবে ভাড়া বেশি নেওয়ার বিরুদ্ধে সেভাবে অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com