যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৃক্ষরোপণক র্মসূচির উদ্বোধন সংকট এখনও কাটেনি: রিজভী

বৃক্ষরোপণক র্মসূচির উদ্বোধন সংকট এখনও কাটেনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে না ও প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এসময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।

মঙ্গলবার বিকালে জিয়া উদ্যানে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পায়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সার্বিক সমন্বয় করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এদিকে, বৃক্ষরোপণ এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে এতে অংশ নেন- শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবুল বাশার, ইউট্যাব, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রোফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব-এর সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান। শেকৃবি ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর জামশেদ আলম, প্রফেসর তারিক হোসাইন, প্রফেসর শফিউল্লাহ কিরণ, প্রফেসর আবদুল্লাহ-হিল বাকি, প্রফেসর মো. জসীমউদ্দিন, প্রফেসর নুরু উদ্দীন, প্রফেসর মাহবুব ইসলাম। এ্যাব, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, কৃষিবিদ রেদওয়ান রিশাদ।

আরও অংশ নেন শেকৃবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, ছাত্রদলের নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com