শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি ওয়ার্ডে হবে হেলথ কমপ্লেক্স: হেলাল উদ্দিন

জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি ওয়ার্ডে হবে হেলথ কমপ্লেক্স: হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে হেলথ কমপ্লেক্স চালু করা হবে-এমন ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তাদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে আজ স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে।’

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের মূল দায়িত্ব শুধু ক্ষমতায় বসে জনগণের কল্যাণে কাজ করা নয়। আমাদের কাজ হচ্ছে মানুষের বিপদে সহায়তা করা, যেমনটা জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে করে আসছে। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না থেকেও জনগণের দুর্দিনে সবসময় পাশে দাঁড়িয়েছে।’

তিনি জামায়াতে ইসলামীকে একটি সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যতটা সম্ভব ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা হবে।’

ড. হেলাল উদ্দিন জামায়াতে ইসলামী নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী আহসান মুজাহিদের শাসনকাল উল্লেখ করে বলেন, ‘তাদের সময় কোনো দুর্নীতি হয়নি। শহীদ মাওলানা নিজামী শিল্প মন্ত্রী হিসেবে চিনিকল গুলি পুনরায় চালু করে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসা সরকার তাদের দুর্নীতির কারণে সেগুলো আবার বন্ধ করে দেয়।’

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বন্ধ সব কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।’

এর আগে ড. হেলাল উদ্দিন কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজে আয়োজিত “জুলাই জাগরণ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর উদ্বোধন করেন।

তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেন, ‘যারা যুবকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের বয়কট করতে হবে। জামায়াতে ইসলামী যুব সমাজকে নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং কাউন্সিলর পদপ্রার্থী মো. জসিমুল হক পাটোয়ারী, মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com