আমিনুল ইসলাম
সোমবার, ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন জিয়া মঞ্চের নেতাকর্মী।
এর নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।
এতে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি মোঃ হালিম,
সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি,মোঃ ফয়েজ উল্লা অনুষ্ঠান চঞ্চলনা করেন নারায়ণগঞ্জ জেলা মঞ্চের সভাপতি আফজাল হোসেন আজাদ নারায়ণগঞ্জ জেলার জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো ফতুলা থানা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব মোঃ সুরুজ্জামান ও জিয়া মঞ্চের ফতুল্লা থানার আহবায়ক কমিটি যুগ্ন আহবায়ক আলফাস উদ্দিন বাজু যুগ্ন আহবায়ক জনাব মোঃ সাত্তার যুগ্ন আহবায়ক জনাব মোঃ সাহাব উদ্দিন ও ফতুল্লা থানার জিয়া মঞ্চের সাধারণ সদস্যবৃন্দ প্রমুখ বক্তারা বলেন প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে সবাইকে একত্রে কাজ করে যেতে হবে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একত্রিত ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব। আজ আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই।
এদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়।
Leave a Reply