শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

সিলেটে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

সিলেট ব্যুরো:

সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলার ঘটনায় ঘটেছে। পাল্টা আক্রমণে বিজিবির গুলিতে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। তাদের দাবি, চোরাচালানবিরোধী অভিযানে চোরাইপণ্যবোঝাই পিকআপ আটক করতে গেলে চোরাকারবারিরা হামলা চালায়। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।

নিহত ওই যুবক হলেন- আলমাস মিয়া (৩৫), জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

এদিকে, ঘটনার পর সন্ধ্যায় বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে যায়। এ সময় চোরাইপণ্যবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা চোরাইপণ্য ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪–৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com