শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চকরিয়ার চিংড়ি ঘের দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ৫

চকরিয়ার চিংড়ি ঘের দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ৫

চকরিয়াপ্রতিনিধি

 

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই সন্ত্রাসী গ্র“পের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। উভয়পক্ষের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন। তবে আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। শনিবার (বিকেলে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সিরাজুল ইসলাম চিরিঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সওদাগর ঘোনা গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিংড়ি জোনের সওদাগর ঘোনা এলাকায় লিজবিহীন থাকা বিশালায়তনের একটি চিংড়ি ঘেরের দখল-বেদখলসহ আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তথা জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিন বাহিনীর মধ্যে শনিবার সকাল থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা শুরু হয়। দুই বাহিনীর এই গোলাগুলি চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় নেজাম উদ্দিনের পক্ষে থাকা সিরাজুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, লিজবিহীন থাকা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা মৌজার বিশালায়তনের একটি চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিনের নেতৃত্বে আরেক সশস্ত্র বাহিনী। এর ধারাবাহিকতায় শনিবার দুই সন্ত্রাসী বাহিনী ওই চিংড়ি ঘের দখল করতে যায়। এই দখলকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শুরু হয় গোলাগুলি।

এদিন সন্ধ্যার আগে জাহাঙ্গীর আলম বাহিনীর ছোড়া গুলিতে ঘের এলাকায় প্রাণ হারান নেজাম উদ্দিনের বাহিনীর সদস্য সিরাজুল ইসলাম। এ সময় উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দুই পক্ষের সারাদিনব্যাপী গোলাগুলিতে আনুমানিক শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মুহূর্মুহু গুলির বিকট শব্দে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনার পর দুর্গম চিংড়ি জোন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com