শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার চকরিয়ায় ডাকাতের বসতি থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার

কক্সবাজার চকরিয়ায় ডাকাতের বসতি থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার

চকরিয়ায় প্রতিনিধি,

কক্সবাজারের চকরিয়ায় একটি দেশীয় তৈরি এলজি ও ১৭টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫। র‍্যাবের তৎপরতা টের পেয়ে সাইফুল নামের এক ডাকাত পালিয়ে যায়।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ষোলহিচ্ছা বালুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

পলাতক আসামি হলেন— সাইফুল ইসলাম প্র. পুতু (৪৫)। তিনি উপজেলার ডুলাহাজারা ইউপির বালুরচর এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং ১০টিরও অধিক মামলার পলাতক আসামি।

এই র‍্যাব কর্মকর্তা জানান, শীর্ষ ডাকাত সাইফুল ইসলাম প্র. পুতু তার বসতঘরে অস্ত্র মজুদ রেখেছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা পলাতক আসামির স্ত্রী শাহীন সুলতানার সহায়তায় ঘর তল্লাশি করে। স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দেওয়া তালাবদ্ধ ঘর খুলে তল্লাশি চালানো হয়। এসময় কাঠের আলমারির ভেতর বিশেষ কায়দায় লুকানো ১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭টি শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করা হয়। পরে এসব জব্দ করে র‌্যাব-১৫ ক্যাম্পে নেওয়া হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com