শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিরোজপুর ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পিরোজপুর ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পিরোজপুর জেলা প্রতিনিধি,

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাহাবুব মোল্লা ওরফে বাবু (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আউরাপোল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সিদ্দিক শেখের বাড়ির সামনে থাকা কবরস্থান থেকে উক্ত ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং বালিপাড়া থেকে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখে চলে যায়। পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী, সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com