শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আসা এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আসা এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে গভীর সাগর হয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান আটক করেছে বিজিবি ও র‍্যাব। অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী হোসেন আহমেদ (৩৫) টেকনাফ উত্তর লম্বরি গ্রামের নূর আহমদের ছেলে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গভীর সাগর হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালান অনুপ্রবেশ করবে, এ তথ্য পেয়ে রোববার ভোরে বিজিবি ও র‍্যাবের যৌথ টহল দল গভীর সাগরে নজরদারি চালায়। এসময় একটি নৌযানের সন্দেহজনক গতিবিধি প্রযুক্তিনির্ভর নজরদারিতে ধরা পড়লে তারা টেকনাফের কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নিয়ে ঘেরাওয়ের প্রস্তুতি নেয়। এর মধ্যে নৌযানটি কচ্ছপিয়া সৈকতের কাছে এলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করার চেষ্টা করছিল। এসময় বিজিবি ও র‍্যাবের দল ঘেরাও করলে একজন পাচারকারীকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার সঙ্গে থাকা আরও দুজন সহযোগী নৌযান নিয়ে গভীর সাগরের দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হোসেন আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারভিত্তিক মাদক চক্রের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে নিয়মিতভাবে বাংলাদেশের ভেতরে সরবরাহ করতেন। তাকে উদ্ধার করা মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com