শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জ মাদক কারবারে নারীদের সম্পৃক্ততা বাড়ছে

কিশোরগঞ্জ মাদক কারবারে নারীদের সম্পৃক্ততা বাড়ছে

কিশোরগঞ্জ প্রতিনিধি,

বর্তমানে মাদক কারবারে নারীদের অংশগ্রহণ বাড়ছে। কিশোরগঞ্জের ভৈরবে সম্প্রতি ৫ হাজার পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, নারীদের মাদক ব্যবসায় লিপ্ত হওয়া উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেছেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

 

আটক জাহানারা বেগম (৫০) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চানপুর শুভপুর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতরের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় সংলগ্ন এলাকায় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লেগুনা গাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে গায়ের কাপড়ের ভেতরে মেলে ৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর লেগুনার ভেতরে সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘ইদানীং নারী মাদক কারবারির সংখ্যা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে,’ বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com