ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশিতে মাছটি ধরা পড়ে। পরে ৭২০ টাকা কেজি দরে মাছটি বাজারের আড়তে বিক্রি করেন জেলে।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।
তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে আনিস মিয়া নামে এক জেলে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ নিয়ে আসেন। পরে ৭২০ টাকা কেজি দরে তিনি মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে বিক্রি করেন। মঙ্গলবার রাতে আনিস মিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।
Leave a Reply