শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই ধারাবাহিকতায়, র‍্যাবের যৌথ অভিযানে ওই মামলার এজাহারনামায় উল্লিখিত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিবাদীর পক্ষ থেকে দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, বিবাহের পর থেকেই আমিনা আক্তার রত্না (২০) নামে ওই গৃহবধূকে যৌতুকের দাবিতে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। গত ২১ নভেম্বর, ২০২৫ তারিখ রাত ৮টার দিকে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামের তার স্বামীর বাড়িতে ধৃত আসামি ও তার সহযোগীরা লোহার হাতুড়ি ও রড দিয়ে রত্নার শরীরের বিভিন্ন জায়গায়  এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে আসামিরা কৌশলে তাকে  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানতে পেরে ভিকটিমের পিতা আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় একটি  ২৪ নভেম্বর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৮,
এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে বিষয়টি প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে সচেষ্ট হয়।
অবশেষে ২৯ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ অভিযান দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানার বকসিবাজার এলাকা থেকে মামলার ২নং এজাহারনামায় উল্লিখিত পলাতক আসামি মোঃ আলতাফ হোসেন (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।   পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার  বাকডোকরা গ্রামে মো. ফারাজুল ইসলাম এর ছেলে  আলতাফ হোসেনা
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল ধরণের অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ে কাজ করছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com