শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক গ্রেফতার

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার মণ্ডলকে (২১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পাশ্ববর্তী জেলা সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সংঘর্ষে ব্যবহৃত সেই পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার তুষার মণ্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে। জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তুষারে ছবি দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা তাকে জামায়াতকর্মী দাবি করলেও তা অস্বীকার করেছে জামায়াত।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির এমপি প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জামায়াত ও বিএনপি ঈশ্বরদী থানায় মামলা করে। এরপর থেকে তুষার পলাতক থাকলেও গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে পুঁতে রাখা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ওই সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুই রাউন্ড গুলিসহ সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com