যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জপ্রতিনিধি
ফাইল ছবি
গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিকট শব্দে একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এতে কোনও হাতাহাতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে।

এদিকে বিস্ফোরণ ঘটানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

পরে এক প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায়, অজ্ঞাত নামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের  সামনের তিন রাস্তার মোড়ে দুইটি হাতে বানানো পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান করে। কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল হতে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com