শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। “ভোটের মাধ্যমেই বিজয় নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হবে”

কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। “ভোটের মাধ্যমেই বিজয় নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হবে”

আমীর হামজা কুষ্টিয়া জেলা সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী নির্বাচনে জনগণের রায়ই হবে পরিবর্তনের রায়। ভোটের মাধ্যমেই আমরা বিজয় নিশ্চিত করতে চাই এবং সেই বিজয়ের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “দেশ আজ গভীর সংকটে। দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে বিজয় অর্জন করা।”
২৬ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জনতার ঢলে পরিণত হয়, যা আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রতি জনগণের ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরা বেকার থাকবে না, কর্মের মর্যাদা পাবে। শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক, যাতে একটি মেধাভিত্তিক জাতি গড়ে ওঠে। এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের ভোটই আমাদের শক্তি।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনার একটি ভোট শুধু একটি দলকে নয়, বরং একটি নতুন বাংলাদেশের পথ খুলে দেবে। আসুন, ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা (ভারপ্রাপ্ত) আমীর আব্দুল গফুর। তিনি বলেন, “১১ দলীয় ঐক্য এখন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই ঐক্যকে ভোটের মাধ্যমে বিজয়ে রূপ দিতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, “আগামী নির্বাচন হবে অন্যায় ও ন্যায়ের মধ্যে লড়াই। এই লড়াইয়ে বিজয়ী হতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে নামতে হবে।”
জনসভায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন এবং কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ১১ দলীয় জোট বিপুল ভোটে বিজয় অর্জন করবে। তারা জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ন্যায় ও পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির নেতা ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভাটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমীর এনামুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com