শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩

চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩

মোহাঃ ফরিদ বাবুল

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমর মাজারের পশ্চিমে সেবাখোলা ডুমচিতা পুকুর সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহ্ ওমর মাজারে দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে মুজিবসহ একই এলাকার মোহাম্মদ জহিরের ছেলে মো. আরিফ (২৮), মৃত মো. কালুর ছেলে মো. মোজাম্মেল (৪৫) এবং ৩ নম্বর ওয়ার্ড লোটনী এলাকার গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ খোরশেদ (৪০) সেবাখোলা ডুমচিতা পুকুর সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের পথরোধ করে। ডাকাতরা চারজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে ঘটনাস্থলের পাশের তামাক খেতে ফেলে রেখে পালিয়ে যায়। কিছু সময় পর মো. আরিফ কোনোভাবে হাত খুলে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুজিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com