কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাকা রাস্তার উপর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে নওশের আকন্দ (১৬) , পিতা-মন্জুর হোসেন, সাং -জিন্দা , থানা- রুপগঞ্জ ,জেলা- নারায়ণগঞ্জ ও একই এলাকার মিহাত আকন্দ (১৫), পিতা- মোশারফ হোসেন গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা – নীরিক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। স্হানীয়রা জানান, মণ্গলবার( ২৪ ফেব্রুয়ারী) ১৫.৩০ ঘটিকার সময় একটি নাম্বার বিহীন RTR মোটরসাইকেল সজোরে চালালে পিছনে বসা ২ আরোহী নওশের ও মিহাত বাইক থেকে ছিটকে ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট-১৪-১১৮৬ চপায় মোটরসাইকেলের পিছনে থাকা দুই জন আরোহী রাস্তায় পরে গুরুতর আহত হয় । পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এস আই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Leave a Reply