শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালগঞ্জ প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা

জামালগঞ্জ প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা

 

তাহের আহমেদ — জামালগঞ্জ, সুনামগঞ্জ

জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল–এর সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী এলাকার চার উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন। তিনি এ আস্থার মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে আইন মেনে চলার পাশাপাশি অন্যদের আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব।

নবনির্বাচিত সাংসদ আরও জানান, তাঁর নির্বাচনী এলাকা জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মাদককে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর স্থানীয় নেতারাও অংশ নেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com