শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোর আদালত চত্বরে যুবলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

নাটোর আদালত চত্বরে যুবলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

নাটোর জেলা প্রতিনিধি,

নাটোর আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা যুবলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি এ স্লোগান দেন।

 

ভিডিওতে দেখা যায়, আদালত চত্বরে প্রবেশের সময় প্রিজন ভ্যান থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেন নাটোর জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী। এসময় শেখ হাসিনা আসবে বলেও স্লোগান দিতে দেখা গেছে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকা মিরপুর এলাকার একটি বাসা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। এরপর নাটোর সদর থানায় হস্তান্তর পর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বুধবার দুপুরে সদর থানা থেকে নাটোর সদর আমলি আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়। বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনকে কেন্দ্র করে হামলা, হত্যা ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন দমন এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় সংঘটিত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com