শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা

ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী ডিজেল, অকটেন ও পেট্রোল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল ও বাস চালকরা। দ্রুত জ্বালানি সংকট নিরসন করে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা যায়, সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় বাইকার ও যানবাহন চালকদের। তবে লাইনে দাঁড়িয়েও অনেকেই চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি।
পাম্প মালিকদের দাবি, আগে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া গেলেও ঈদকে সামনে রেখে কয়েকদিন ধরে সরবরাহ কমে গেছে। বর্তমানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দেওয়া হচ্ছে, ফলে তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের বক্তব্য, জ্বালানির কোনো সংকট নেই। বরং গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ৩০ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে কিছু অসাধু বাইকার একাধিকবার জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন বলেও তারা উল্লেখ করেন।
ভুক্তভোগীদের মধ্যে বাইকার ও এনজিও কর্মী নুরে আলম বলেন, “নরসিংদীর বিভিন্ন পাম্প ঘুরেও পেট্রোল ও অকটেন পাইনি। বাধ্য হয়ে ভৈরবে এসেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছি না।”
বাসচালক ফারুক মিয়া বলেন, “বিভিন্ন পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছি না। এতে বাস চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com