শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ

সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ

,সিলেট ব্যুরো: সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ নিয়ে নান জল্পনা কল্পনা। হঠাৎ এমন করে জালালাবাদ গ্যাসে কেন মন তরল পদার্থ মিলেছে গ্রাহকদে মধ্যে প্রশ্নের শেষ নেই। রহস্যময় তরল পদার্থে এতে রান্নার চুলা জ্বলা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অনেক গ্রাহক। বিশেষ করে নগরীর দরগাহ মহল্লা সংলগ্ন পায়রা আবাসিক এলাকা, ছড়ারপার ও বনকলাপাড়াসহ বেশ কিছু এলাকায় গত এক মাস ধরে এই পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করেই রান্নার চুলায় গ্যাসের চাপ কমতে থাকে। দু-এক দিন টিমটিমে শিখায় চলার পর একপর্যায়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়রা ৫৪ নম্বর বাসার বাসিন্দা নাঈমুল হক গালিব জানান, গত রমজান মাসে দুই দফা গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে কর্মীরা এসে পরীক্ষা করেন। তখন দেখা যায়, পাইপলাইনে তরল পদার্থ জমে আছে, যা থেকে তীব্র কেরোসিনের গন্ধ আসছিল। ২৫ মার্চ (বুধবার) তৃতীয়বারের মতো একই সমস্যায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে টেকনিশিয়ানরা আবারও লাইনে তরল পদার্থের উপস্থিতি শনাক্ত করেন। গ্রাহকদের দাবি, কেবল সাময়িক ভাবে তরল পদার্থ অপসারণ করলেই হবে না, এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
জানা গেছে, কেবল পায়রা আবাসিক এলাকা নয়, নগরীর ছড়ারপার ও বনকলাপাড়া এলাকার শত-শত গ্রাহক একই ধরনের অভিযোগ করছেন। জালালাবাদ গ্যাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে, তারা নিয়মিত ভাবে বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ পাচ্ছেন।
তিনি দাবি করেন, যে গ্যাস ফিল্ড থেকে সরবরাহ আসছে, সেখান থেকেই নিম্নমানের বা তরল মিশ্রিত গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে পাইপলাইনে কন্ডেনসেট বা অন্য কোনো তরল জমে গ্রাহক পর্যায়ে সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে হোটেলের খাবার বা বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়েছেন অনেক গ্রাহক। অবিলম্বে গ্যাস ফিল্ড পর্যায় থেকে মানসম্মত গ্যাস নিশ্চিত করা এবং পাইপলাইন সংস্কারের মাধ্যমে এই দুর্ভোগ অবসানের  জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com