পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকায় মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলেই এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, নিহত ওই নারীর নাম আসমা আক্তার তৃষা, সে পূবাইলের করমতলা এলাকার গাজীপুর মহানগর যুবদল নেতা আরিফ দেওয়ানের সহধর্মিণী ।
এ সময় তার সাথে থাকা দুই শিশু গুরুতর আহত হয়, আহত দুই শিশুকে চিকিৎসার জন্য স্থানীয় করমতলা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
শনিবার সকালে পূবাইলের মিরের বাজার রেলগেইট এলাকার এ দূর্ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা জানান আর্ট ক্লাস শেষে শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার, এ সময় তারা মিরের বাজার রেলগেইট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ঘাতক মাইক্রোবাস তাদের চাপা দেয়, ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় আসমার।
দূর্ঘটনার পরপর ই ঘাতক মাইক্রোবাস চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান ঘটনার পর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply