শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’

যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’

যশোরপ্রতিনিধি

উন্নত দেশগুলোতে কার্পজাতীয় মাছের আঁশ, মাছের পিটুইটারি গ্লান্ড, ফিস ওয়েল-এর মতো অপ্রচলিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে এখন অনেক উদ্যোক্তা এসব পণ্য নিয়ে কাজ করছেন। এগুলো বিদেশে রফতানি করতে পারলে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এসব পণ্য উদ্যোক্তারা বিদেশে রফতানির উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সোমবার দুপুরে যশোর মৎস্য ভবন অডিটোরিয়ামে এক কর্মশালায় এ কথা বলেন বক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ। মূল বক্তব্য উপস্থাপন করেন বেনাপোল স্থল বন্দরের ফিসারিজ কোয়ারেনটাইন অফিসার সঞ্জীব সাহা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে যশোর মৎস্য অফিসের সহযোগিতায় বাংলাদেশ নন প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। এতে যশোর জেলার হ্যাচারি মালিক, মৎস্য চাষী, মাছের পোনা উৎপাদক এবং মাছের আঁশ ও পিটুইটারি গ্লান্ড নিয়ে কাজ করেন এমন উদ্যোক্তা ও মুক্তাচাষীরা অংশ নেন।

কর্মশালায় উদ্যোক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে মৎস্যজাত অপ্রচলিত পণ্য নিয়ে কাজ করলেও এগুলো সরাসরি বিদেশে রফতানি করতে পারছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে যশোর জেলা মৎস্য কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক পলাশ ঘোষ বলেন, উদ্যোক্তার সংখ্যা বেশি হলে এবং তারা এসব পণ্য বিদেশে রফতানি করতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com