শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণের পরিবর্তে স্বাধীনতা দিতে চায় সরকার। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কোনো প্রতিষ্ঠান যেন পুনরায় ‘হলি আর্টিজান’-এর মতো জঙ্গি তৈরির কারখানায় পরিণত না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (৫ মে) রাতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করবো না, তাদের স্বাধীনতা দেবো। কিন্তু এমন স্বাধীনতা দেওয়া হবে না যে আরেকটা হলি আর্টিজান সৃষ্টি হয়। কিছুতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গিদের কারখানা হতে দেবো না।

মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে শিক্ষার উন্নয়নে একটি যুগোপযোগী নীতি এবং ভ্যাটমুক্ত শিক্ষাব্যবস্থার দাবি জানানো হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ড. মোহাম্মদ সবুর খাঁন বলেন, বিগত সময়ে তৈরি করা সরকারি নীতিগুলো শিক্ষা ও এই খাতের বিকাশের প্রধান অন্তরায়। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যুগোপযোগী নীতি প্রণয়ন, করমুক্ত সুবিধা প্রদান, পিএইচডি করানোর সুযোগ এবং দেশে-বিদেশে শাখা খোলার অনুমোদনের দাবি জানান।

বর্তমানে দেশে ১৭০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৭টিই বেসরকারি। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিলো।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ জানান, আগামীতে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই একটি নতুন ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট’ বা আইন প্রণয়ন করা হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন জানান, প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাব্যবস্থার রূপরেখা কেমন হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com