তাহের আহমেদ | জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ মধ্যবাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন, বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজির আলী, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল হক আফিন্দী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, ভীমখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রইছ আলী তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল র” সহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।