1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার/ ছবি: বিজিবি থেকে নেওয়া
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ এবং ১,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর মাঠ এলাকায় দ্বিতীয় অভিযান চালায় বিজিবি। সেখান থেকে ১০ বোতল মদ এবং ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮৫ বোতল মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট সিজার মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..