পলাশ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিরিনা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাঁও (দরগাবাড়ী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভারগাঁও (দরগাবাড়ী) এলাকার হানিফ সরকারের একতলা ভবনের ভাড়াটিয়া শিরিনা আক্তারের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শিরিনা আক্তার ভারগাঁও (দরগাবাড়ী) এলাকার বাসিন্দা। তার স্বামী বাবুল হোসেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।