টাঙ্গাইল প্রতিনিধি:তানিয়া ইসলাম
টাঙ্গাইলে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’। জেলার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়িকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি জেলার গর্ব। টাঙ্গাইলের মিষ্টি ও তাঁতের শাড়ির ঐতিহ্যকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী, কারিগর ও তাঁতশিল্পীরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
বিশেষ অতিথি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলে প্রথমবারের মতো এ ধরনের মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি জেলার বিখ্যাত তাঁতের শাড়িকেও এ উৎসবের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা যায়, ১২টি উপজেলা থেকে ২১টি মিষ্টির স্টল এবং ২টি তাঁতের শাড়ির স্টল এ উৎসবে অংশ নিয়েছে। স্টলগুলোতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
উৎসবকে ঘিরে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন বয়সী দর্শনার্থী উৎসবে এসে ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন।
আয়োজকদের আশা সুইট , ফেস্টিভাল‘ 2026’-এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ির পরিচিতি আরও বিস্তৃত হবে এবং স্থানীয় উদ্যোক্তা ও কারিগরদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে।