মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমাতে চারটি গুরুত্বপূর্ণ সড়কেরউন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সড়কে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
সড়কগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হাজী নূর-নবী ভূইয়া এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধন হওয়া সড়কগুলো হলো মুশরী থেকে রুবেলের বাড়ি পর্যন্ত সড়ক, টানমুশরী প্রাথমিক বিদ্যালয় সড়ক, কবরস্থান সড়ক এবং সেলিমের বাড়ি থেকে ভূইয়া বাড়ি মসজিদ পর্যন্ত সড়ক।