1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এম.আর. ইসলাম স্বাধীন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত
১১০

বগুড়া ব্যুরো
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
এর আগে সোমবার (১৮ মে) রাতে মন্ত্রণালয়ের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এম. আর. ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনের পর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র দেওয়ার মধ্য দিয়ে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার অনুমোদন দেয় বগুড়া সিটি কর্পোরেশনের।

গত সপ্তাহে গেজেট প্রকাশের পর চলতি সপ্তাহেই প্রথম প্রশাসক পেল নবসৃষ্ট এই সিটি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..