1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০, গাঁজা-ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০, গাঁজা-ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় চারজন, আদালতের পরোয়ানাভুক্ত সাতজন, মাদকসেবনের অভিযোগে ১৮ জন এবং জনশৃঙ্খলা রক্ষায় ১৫১ ধারায় একজন রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন—চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আব্দুল কাদির (৪১), ভাটিবন্দর এলাকার আছিয়া (৫৫) ও শাহপুর এলাকার কাউসার (৪০)।

এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে সোনারগাঁয়ে এসে বসবাসকারী ও ভাড়াটিয়াও রয়েছেন। জনশৃঙ্খলা রক্ষায় ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..