1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন ২০ কেজি জিরাসহ তিনজনকে আটক করা হয়েছ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

 

বিজিবির ২৫ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে এসব তথ্য জানানো হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপি করায় ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

তিনি বলেন, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করে তাদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..