নুরুল আলম সিকদার কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ জন এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন। সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে পৃথক ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। এর মধ্যে ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া নিয়মিত মামলায় ৪ জন, পূর্বের মামলায় ১ জন এবং রিমান্ড শেষে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে বৃহস্পতিবার উখিয়া থানা পুলিশ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।