1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

হ্নীলায় পিতাকে ছুরিকাঘাতে হত্যা,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নুরুল আলম সিকদার
কক্সবাজার জেলা প্রতিনিধি
অভিযুক্ত আপন ছেলে
আজিজুর রহমান, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (—) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার আপন ছেলের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কাসেম। পরে তাকে স্থানীয়ভাবে হ্নীলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আবুল কাসেমের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ছুরিকাঘাতের ঘটনায় নিহতের আপন ছেলে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আবুল কাসেমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..