1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কেরানীগঞ্জ দক্ষিণ থানার সামনে পিকআপে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ আব্দুল রহমানঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটে। ছবি ভিডিও থেকে নেওয়া

 

মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের ওপর রাখা পিকআপটিতে কে বা কারা আগুন দেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..