1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

লালমাইয়ে শিক্ষকদের নিয়ে ‘টিচার্স ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

(মোঃ জয়নাল আবেদীন জয়)
“জনগণের সেবা আর এলাকার উন্নয়ন শুধু রাস্তাঘাটেই সীমাবদ্ধ নয়, আসল উন্নয়ন লুকিয়ে আছে আমাদের শিক্ষাব্যবস্থায়”—এমন বার্তা নিয়ে রবিবার ২০ আগষ্ট কুমিল্লার লালমাই উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত ‘Teacher’s Workshop (English & Math)’-এর বিষয়বস্তু ছিল এসএসসি/দাকিল ২০২৭ পরীক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৪০% নম্বর নিশ্চিতকরণ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

​লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনীর কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..