1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাতে কক্সবাজার সদর মডেল থানার লিংক রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর সদস্যরা অংশ নেন।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এসআরবি-১৫-এর সিপিএসসি এবং এসআরবি-৭-এর সিপিসি-৩-এর একটি যৌথ দল লিংক রোড মোড়ে অভিযান পরিচালনা করে মো. কামালকে গ্রেপ্তার করে।

গ্রেফতার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম কলোনির মো. মোরাদের ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যা মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে কামাল কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..