1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের

রবিবার (১৮ অক্টোবর) রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তানসিভ জুবায়ের বলেন, রূপগঞ্জের স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পল্লী চিকিৎসকেরা চাইলে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে উদ্বুদ্ধ করার মাধ্যমে সহযোগিতা করতে পারেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এস এম শাহাদাত, সহসভাপতি মাজহারুল ইসলাম আজহার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঝুলি, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক তুষার আহমেদ ও চিকিৎসাবিষয়ক সম্পাদক ডালিম উপস্থিত ছিলেন। এ ছাড়া সমিতির নির্বাহী সদস্য শাওন আহমেদ ও শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..