1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

রাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, স্ত্রী-শিশুসন্তান নিহত; গুরুতর আহত-১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মণিরামপুর যশোর প্রতিনিধি :

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে ফারুক হোসেনের স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারুক হোসেন। তিনি বর্তমানে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৫ অক্টোবর সন্ধ্যার পর দোদাড়িয়া মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়।

নিহতরা মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার এলাকার বাসিন্দা।

মর্মান্তিক এ দুর্ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..