1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত
১১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক

বায়তুলে মোকাররমে প্রথম ঈদের জামাতে অংশ নেন শত শত মুসল্লি।
হাজারো মুসল্লির অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত হয়। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

 

নামাজের আগে মুফতি মো. মিজানুর রহমান মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই মসজিদের মূল ভবন, চত্বর ও আশপাশের এলাকা মুসল্লিতে পূর্ণ হয়ে যায়।

প্রতি বছরের মতো এবারো জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এই জামাতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালনের জন্য মো. শামসুল হককে প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..